মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে পাঁচটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ঢাকা মহানগরীর শাহ আলী থানার মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় এ অভিযান (বাজার তদারকি) চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, সিরাজী ফার্মেসি- ১ কে ৩০ হাজার, সিরাজী ফার্মেসি-২ কে ২০ হাজার, সাহিদা ক্লিনিক ফার্মেসিকে ১০ হাজার টাকা, মুন লাইট ফার্মাকে ১০ হাজার টাকা ও শেখ মেডিসিন কর্নারকে ২০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়েছে।
তদারকি কাজে শাহ আলী থানা পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা করেছে।








