রাজধানীর গুলশান-২ এ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনের পাঁচ তলায় আগুন লেগেছে। শনিবার (৩০ মার্চ) বিকেল ৩টা ৪৮ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।








