ভবন নির্মাণ তদন্তে এফ আর টাওয়ারের মালিকপক্ষকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ২০:৩৭আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:৫১

বনানীর এফ আর টাওয়ারে আগুন রাজধানীর বনানীতে ফারুক রূপায়ন (এফ আর) টাওয়ারের নকশা অনুমোদন ও নির্মাণ সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি তদন্তে কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। শনিবার (৩০ মার্চ) সকালে এ বিষয়ে প্রথম সভা করেছে কমিটি। তদন্ত কমিটি ভবনটির মালিক পক্ষকে ভবন সম্পর্কিত তথ্যসহ দু’দিনের মধ্যে সাক্ষাৎ করার জন্য নোটিশ দিয়েছে।
তদন্ত কমিটির প্রধান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সাতদিনের সময় দেওয়া হলেও আমরা আগেই তদন্ত করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো। শুক্রবার আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আজ শনিবার কমিটির সদস্যদের নিয়ে সভা করেছি।’
তিনি বলেন, ‘দুদিনের মধ্যে ভবন সম্পর্কিত কাগজপত্র নিয়ে দেখা করতে ভবনটির মালিকপক্ষকে নোটিশ করেছি। এমনি তারা কীভাবে অনুমোদন পেয়েছে, অনুমোদনে কোনও অনিয়ম ছিল কিনা, কারা অনুমোদন দিয়েছেন সব কিছুই আমরা খতিয়ে দেখবো।’
জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম রেজাউল করিমের নির্দেশে ওই অগ্নিকাণ্ডের পর (২৮ মার্চ) রাতেই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারীকে আহ্বায়ক এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফাহিমুল ইসলামকে সদস্যসচিব করে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৯ মার্চ) দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন কমিটির সদস্যরা।
কমিটিতে আরও আছেন স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসীর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (পরিকল্পনা) মো. সাঈদ নূর আলম, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মইনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আগুন লাগার পর ওই ভবন থেকে মোট ১৩০ জনকে উদ্ধার করা হয় যাদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।
শুক্রবার সকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী রেজাউল করিম অগ্নিদুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। সে সময় তিনি বলেন, ‘এফ আর টাওয়ারের প্ল্যান অনুমোদনের প্রক্রিয়ার ভেতরে কোনও নিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা, অনুমোদিত প্ল্যানের বাইরে বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, ভবন মালিক এমনকি রাজউকের কেউ জড়িত থাকলে সে সম্পর্কে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি।’

আরও পড়ুন: বনানীর এফ আর টাওয়ারে আগুন

          ‘এফ আর টাওয়ারে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই’

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি