বাংলাদেশের পাসপোর্টে ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা, চার রোহিঙ্গা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৯, ১৮:৫৭আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৮:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ফটো) বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন চার রোহিঙ্গা। বিমানবন্দর আর্মড পুলিশ রবিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বহিরাঙ্গণ থেকে তাদের আটক করে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ‘রোহিঙ্গা যাত্রী আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬) সকালে ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যায়। তাদের দুপুর ১২টা ১৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে (ফ্লাইট নম্বর এমএইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল। সকলেই আরাকানের মংডু এলাকার বাসিন্দা বলে তারা স্বীকার করেছেন। তারা বাংলাদেশি পাসপোর্ট বহন করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক