বিএসএমএমইউতে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১২:৪১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৩:২৯

বিএসএমএমইউতে নারী কারারক্ষীদের সহায়তায় খালেদা জিয়াকে গাড়ি থেকে নামানো হয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) বেলা সোয়া ১২টার সময় তাকে বিএসএমএমইউতে নেওয়ার জন্য কারাগার থেকে বের করা হয়।  সাড়ে ১২টার দিকে তিনি বিএসএমএমইউতে পৌঁছান। 

খালেদা জিয়া বিএসএমএমইউতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি জানান, খালেদা জিয়ার জন্য হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ এবং ৬২২ নম্বর কক্ষ আগে থেকেই প্রস্তুত রাখা হয়। তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন মেডিসিন বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান ডা. জিলন মিঞা সরকার। সাবেক চেয়ারম্যান আবদুল জলিল চৌধুরী অবসরে যাওয়ার কারণে তিনি এ দায়িত্ব পান।
মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ, হৃদরোগ বিভাগের অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জী, রিউমোটলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক নকুল কুমার দত্ত।

এদিকে,  খালেদা জিয়াকে  বিএসএমএমইউতে আনা হচ্ছে এ খবরে শাহবাগ এলাকায় বিএনপির  কর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএসএমএমইউতে খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলার শুনানিতে  সোমবার সকালে খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তাকে আদালতে উপস্থিত করা হয়নি। পরে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১০ এপ্রিল নির্ধারণ করেন আদালত।
খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়ার প্রস্তুতি বিষয়ে সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান,  খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে। এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে,  বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার ব্যবহার্য জিনিসপত্র কারাগার থেকে হাসপাতালে আনা হয় বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার বিষয়ে শুনেছি। এর জন্য কেবিন ব্লকের ৬২১ এবং ৬২২ নম্বর রুম প্রস্তুত রাখা হয়েছে বলে জেনেছি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। ওই  রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।বিএসএমএমইউতে স্থানান্তরের আগে তিনি সেখানেই ছিলেন।  উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে মোট ১৭ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

 

ছবি: সাজ্জাদ হোসেন

/এএইচআর/টিওয়াই/এআর/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম