তাসনিফ পলিমারের বিরুদ্ধে ৬৯ লাখ টাকার শুল্ক ফাঁকি মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৯:৫১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২০:০০

কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল উৎপাদনে ব্যবহারের পরিবর্তে খোলাবাজারে বিক্রির অভিযোগে রাজধানীর উত্তরখানে মেসার্স তাসনিফ পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬৯ লাখ ২৫ হাজার ২৯ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট সোমবার (১ এপ্রিল) এ মামলা করে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত ১১ মার্চ ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের একটি টিম প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ওয়্যারহাউসে মজুত পণ্য ইনভেন্টরি এবং নথিপত্র-রেজিস্টার জব্দ করে যাচাই করা হয়। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি বন্ডেড সুবিধায় শুল্কমুক্তভাবে বিপুল পরিমাণ পিপি, এলএলডিপিই, এডহেসিভ টেইপ, প্রিন্টিং ইনক ইত্যাদি আমদানি করলেও সেগুলো ব্যবহার বা ওয়্যারহাউসে মজুত না করে সরাসরি বাজারে বিক্রি করছে।
ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন জানান, অনুসন্ধান শেষে বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক ফাঁকির অভিযোগে ৬৯ লাখ ২৫ হাজার ২৯ টাকা আদায়ে মামলা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির শুল্কফাঁকির সূত্র ধরে সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম