জমির মালিক না পেলেও পাঁচ কোটি টাকার ঋণ পেয়েছিলেন তাসভির!

রাফসান জানি
০১ এপ্রিল ২০১৯, ২৩:৩৪আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:০৬

তাসভির উল ইসলাম বনানী এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক হোসেন ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য আবেদন করলে ভবনটি বৈধ নয় বলে তার আবেদন ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ভবনের যে অংশকে অবৈধ (বর্ধিত অংশ ২১, ২২ ও ২৩ তলা) বলা হচ্ছে সেই অংশের মালিক তাসভির উল ইসলাম রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) থেকে ছাড়পত্র নিয়েছেন এবং ঋণও পেয়েছেন। সেই ঋণের পরিমাণ প্রায় পাঁচ কোটি।
সোমবার (১ মার্চ) রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রথম দিন এস এম এইচ আই ফারুক হোসেন ও তাসভির উল ইসলামের কাছ থেকে এসব তথ্য জানতে পেরেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) কর্মকর্তারা। জমির মালিক ফারুক ঋণ চেয়েও পাননি। মামলার তদন্ত কর্মকর্তাদের তিনি জানান, ২০০৭ সালে ঋণের জন্য আবেদন করলে রাজউক ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। তারা বলে ভবনটি অবৈধ। যে কারণে ছাড়পত্র দেওয়া যাবে না।
তবে তাসভির উল ইসলাম তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, ‘ভবনটি বৈধ বলে ছাড়পত্র দেওয়াতেই ঋণ পেয়েছেন। আর রূপায়নের কাছ থেকে তিনটি ফ্লোর কেনার সময় তিনি এ ঋণ আবেদন করেন এবং প্রায় পাঁচ কোটি টাকার ঋণ পান।’
তিনি আরও জানান, ‘ভবনটি ১৮ তলা নির্মাণের পর ২৩ তলা পর্যন্ত বর্ধিত করার অনুমোদন রাজউক থেকে নেওয়া হয়েছে। সকল কাগজ যাচাই-বাছাই করেই ২১, ২২ ও ২৩ তলার ফ্লোর কিনেছেন তিনি।’
অনুমোদিত নকশা অনুযায়ী এফ আর টাওয়ারের ভবনটি নির্মাণ করা হয়েছে কিনা, কার গাফিলতিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি? এসব প্রশ্নের উত্তর রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে বের করে আনার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২৩ তলা বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন। এ ঘটনায় ৩০ মার্চ রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেন। এতে এস এম এইচ আই ফারুক হোসেন, রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভির উল ইসলামকে আসামি করা হয়েছে। ওই দিন রাতেই জমির মালিক ফারুক হোসেন এবং ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন (৩১ মার্চ) এ মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: এফআর টাওয়ারে আগুন: ২৫ লাশ উদ্ধার, ২৪টি হস্তান্তর

/আরজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম