জোন অফিসের সামনে অভিযোগ বক্স স্থাপন হবে: মেয়র আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১৬:০০আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৬:০৩

মিট দ্য প্রেস অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম নগরবাসীর নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগ শোনার জন্য প্রতিটি জোন অফিসের সামনে অভিযোগ বক্স খোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে তিনি প্রত্যয় ব্যক্ত করেন, গার্মেন্টস সেক্টরের মতো রাজধানীর ভবনগুলোকে কমপ্ল্যায়েন্স করে ছাড়বো।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অগ্নিঝুঁকিতে রাজধানী: সিটি করপোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ঢাকা ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো বিষয়ে মেয়র বলেন, ‘আমরা একটা নাজুক সময় পার করছি। আমরা যে দৃশ্য দেখলাম তা খুবই নাজুক। সেই দৃশ্য কতটা অসহায় তা সবাই দেখেছে। আমরা অনেককে বাঁচাতে পারিনি। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পরে। অবস্থার উত্তরণে আমাদেরকে অনেক কিছু করতে হবে।’

মেয়র আরও বলেন, ‘আমাদের করণীয় কি তা নির্ধারণ করতে আমি বিজিএমইএ’র সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট সবাইকে ডেকেছি। সবাই আমাকে বলেছেন- আপনি আমাদেরকে ডেকেছেন, কিন্তু সিটি করপোরেশনের কি সেই ক্ষমতা আছে? যেকোনও দুর্যোগ মোকাবেলার জন্য সিটি করপোরেশন আর্টিকেল-২০ এ সে দায়িত্ব আমাদেরকে দেওয়া আছে।’

মেয়র আতিকুল বলেন, ‘অনেক বহুতল ভবনের সিঁড়িগুলোকে রান্নাঘর ও স্টোররুম করে রাখা হয়েছে। ইমার্জেন্সি ডোরে চিহ্ন আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। ভবনে আগুন লাগলে মানুষ কোনদিক দিয়ে বের হবে সেটা নিশ্চিত করতে হবে। আটকে রাখা সিঁডিগুলোকে শিগগিরই খালি করে দিতে হবে। আপনাদের ব্যবসার জন্য আমাদের কোনও মানুষ যেন মারা না যায়। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। এর দায়িত্বে যারা যারা আছে তারা ফায়ারের ড্রেস পরে ডিউটি করতে হবে। তাদের প্রশিক্ষণ দিতে হবে।’

মেয়র বলেন, আমরা একটা ভয়াবহ জায়গার মধ্যে আছি। আমাদের বিশ্বাস সবাই মিলে কাজ করলে সবাই মিলে সবার ঢাকা গড়তে পারবো। আমরা সবাইকে মিলে যেখানে গার্মেটন্স গড়তে পেরেছি, ঠিক তেমনি সিটি করপোরেশনকেও গড়তে পারবো।

ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি আপনার বিল্ডিংয়ের দায়িত্ব নিন। আপনার গাফিলতির জন্য একটি জীবন ও পরিবার নিশ্চিহ্ন হতে পারে। আপনার গাফিলতির জন্য আমাদের দেশের ইমেজ নষ্ট হতে যাচ্ছে। আপনাদের লিফটগুলোকে চেকিংয়ের মাধ্যমে নিয়ে আসুন। লিফটে মানুষ আটকে যাচ্ছে।

মেয়র বলেন, আমি প্রতিটি ভবনে কমপ্ল্যায়েন্স করেই ছাড়বো। এজন্য আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন।

মেয়র বলেন, রাজউকের চেয়ারম্যান জনগণের ভোটে আসেনি। রাজউক চেয়ারম্যানকে কেউ চিনেও না। সিটি করপোরেশনের মেয়র জনগণের ভোটে। দায় দায়িত্ব সবারই আছে। তাই বলবো সবাইকে জবাবদিহীর আওতায় আসতে হবে।

সংগঠনের সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সেবা খাতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম