ওয়াহেদ ম্যানশনের দুই মালিক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১৬:১২আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৬:৩৬

আগুনে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশন

ওয়াহেদ ম্যানশনের দুই মালিক মো. হাসান ও সোহেল ওরফে শহীদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা সম্পর্কে আপন দুই ভাই।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।

এদিন হাইকোর্টের দেওয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় অবস্থিত ওই ভবনে আগুন লাগে। এতে মোট ৭১ জন প্রাণ হারান এবং আহত হন অনেকে। পরে ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় ভবন মালিকদের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন: দেড় মাসেও গ্রেফতার হননি ওয়াহেদ ম্যানশনের কেমিক্যাল গোডাউন মালিকরা

 

 

/টিএইচ/টিএন/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম