‘ছাত্রী লাঞ্ছিত হয়নি, ছাত্রলীগের ‘চরিত্রে’ দাগ লাগানোর চেষ্টা হয়েছে’

ঢাবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৫:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৬:০৪

 

ডাকসুর এজিএস সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ছাত্রীদের লাঞ্ছিত করা হয়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন। বরং নাটক সাজিয়ে ছাত্রলীগের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার (৩এপ্রিল) সকালে মধুর ক্যানটিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হামলার প্রশ্নই আসে না। হামলার নাটক সাজিয়ে আমাদের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে। গুজব পারদর্শিতার ওপর ভিত্তি করে তথাকথিত ভুঁইফোড় সংগঠনের (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) উদ্ভব হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নে ছাত্রীদের লাঞ্চনার বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম বলেন, ‘এগুলো আকাশ কুসুম অভিযোগ। গতকাল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও সয়লাব হয়েছে। সেখানে দেখবেন প্রভোস্টের সঙ্গে যে কথোপকথন সেখানে নুর স্বীকার করেছে তার ভুল ছিল, তার প্রক্রিয়া ভুল ছিল। বাইরে এসে সে সাংবাদিকদের বলেছে কোনও নারী শিক্ষার্থী সেখানে যায়নি। ভেতরে আমরা ছবি দেখেছি। আবার প্রভোস্ট অফিসে যখন যায় তখন ছাত্রী নিয়ে যায়। পরে সে বলে তার সঙ্গে ছাত্রী ছিল না।’

সাদ্দাম অস্বীকার করলেও মঙ্গলবার (২ এপ্রিল) শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি, ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি উম্মে হাবিবা বেনজির তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন।

উম্মে হাবিবা বেনজির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যায় ফরিদকে মারধরের ঘটনার লিখিত অভিযোগ প্রভোস্টকে জানাতে এসএম হলে যাই। আমরা হলের নিচে অপেক্ষা করছিলাম, নুর ফরিদকে নিয়ে তার রুমে যায় রক্তমাখা ড্রেস পাল্টানোর জন্য। সে সময় হল ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে বিভিন্ন অশালীন কথা বলে এবং এক সময় তারা আমাদেরকে ডিম ছুড়ে মারে। এরপর আমরা এসএম হলের মূল গেটে অবস্থান নেই। নুর ভেতরে অবরুদ্ধ ছিল। ভেতর থেকে নুরসহ অন্যরা যখন বের হয়, তখন আমরা দেখি ছাত্রলীগের হল শাখার নেতৃবৃন্দ আমাদের পেছনে পেছনে আসতে থাকে। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি লাথি, কিল ঘুষি শুরু করে। আমাকে উদ্দেশ করে একজন বলে, ‘এরে ধর ধর’! আরেকজন আমার পেটে লাথি মারে।’

শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিল, তাকে বিভিন্নভাবে ছাত্রলীগ চাপ প্রয়োগ করে নির্বাচন করতে দেয়নি। পরবর্তীতে অছাত্রদের বের করে দেওয়ার যে অভিযান ছিল সেখানেও তার ভূমিকা ছিল। এজন্য সোমবার (১ এপ্রিল) ছাত্রলীগের নেতারা ফরিদের ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এর প্রতিবাদে আমরা এসএম হলে যাই। ছেলেদের হল হওয়ায় আমরা গেটের বাইরে অবস্থান করছিলাম। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উদ্দেশ করে আপত্তিকর উক্তি করে। তাদের কয়েকজনকে আমি চিনতে পেরেছি।’

আরও পড়ুন:
একজন ‘ধর’ ‘ধর’ বলে, আরেকজন পেটে লাথি মারে: বেনজির

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম