বৃহস্পতিবার থেকে শারজাহতে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা

ইউএই প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৮:০৪

শারজাহতে রিহ্যাব মেলা উপলক্ষে আয়োজকদের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে বসবে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা। শারজা এক্সপো সেন্টারে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। উদ্বোধনী দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ও অন্যান্য দিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত। মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে শারজাহতে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সহ সভাপতি কামাল মাহমুদ, অভিনেতা তুষার খান ও আইডিয়া গ্যালারির পরিচালক জর্জ খান।

মেলার প্রস্তুতি জানিয়ে শাকিল কামাল চৌধুরী বলেন, ‘এবারের মেলায় অংশগ্রহণ করছে ৩৩টি কোম্পানি। থাকছে প্রায় অর্ধশতাধিক স্টল। মেলায় থাকবে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান লংকা বাংলা ফাইনান্স। এছাড়াও মেলার কো-স্পন্সর হয়েছে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, ভরসা হাউজিং লিমিটেড, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, সানমার প্রপার্টিজ লিমিটেড, সূবর্ণ ভূমি হাউজিং লিমিটেড ও বি প্রপার্টি ডটকম লিমিটেড।’

তিনি বলেন, ‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’, এই স্লোগানকে প্রতিপাদ্য করে দ্বিতীয়বারের মতো মেলার আয়োজন করা হয়েছে। আশা করছি এবার আগের চেয়েও বেশি প্রবাসীদের সহযোগিতা পাবো। সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে রিহ্যাব মেলা।’

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ‘বৃহস্পতিবার বিকাল ৪টায় মেলার উদ্বোধন করবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন)। দর্শনার্থীরা মেলায় বিনামূল্যে প্রবেশ টিকেট পাবেন। এছাড়া লটারির মাধ্যমে পুরস্কার জেতারও সুযোগ রয়েছে তাদের। প্রতিদিন সন্ধ্যায় হবে সাংস্কৃতিক আয়োজন।’

রিহ্যাবের সহ সভাপতি কামাল মাহমুদ বলেন, ‘রাজধানী ঢাকাকে নান্দনিক ও পরিকল্পিত নগরায়নে রূপান্তরের পাশাপাশি আবাসন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( রিহ্যাব)। একটি পরিকল্পিত নগর নির্মাণের জন্যে সারা দেশে রিহ্যাবের ১০২৯ টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান তাদের মেধা ও শ্রম দিয়ে যাচ্ছে ।’

 

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম