এবার মতিঝিল ও উত্তরায় চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ১৯:২০আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২০:৩৯

সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন

এ মাসের শেষ সপ্তাহে রাজধানীর মতিঝিলে ও মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরের মতো এ মাসের শেষ সপ্তাহে মতিঝিল ও মে মাসের প্রথম সপ্তাহে উত্তরা রুটে বিআরটিসির আধুনিক চক্রাকার বাস চালু করবো।’

বুধবার (৩ এপ্রিল) বিকালে ডিএসসিসি সভাকক্ষে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির পঞ্চম বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সাঈদ খোকন বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় এ সার্ভিস চালু হবে। এ সেবার মাধ্যমে কম খরচে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা চলাচল করতে পারবেন। পাশাপাশি যানজট নিরসনেও চক্রাকার বাস ভূমিকা রাখবে। প্রতিটি বাসেই র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া পরেশোধ করা যাবে।’

মেয়র বলেন, ‘নির্দিষ্ট কোম্পানির তত্ত্বাবধানে রাজধানীতে সাড়ে চার হাজার বাস নামানো হবে। পুরো রুট রেশনালাইজেশন কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে। কারণ, এখানে টার্মিনাল, ডিপো, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এসব চক্রাকার বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ার ছোট ছোট অংশ। ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটের চক্রাকার বাস সেবা ইতোমধ্যে চালু হয়েছে। এখন হয়তো কিছুটা ত্রুটি-বিচ্যুতি রয়েছে; তবে আগামী ১৫ দিনের মধ্যেই যাত্রীরা এর সার্বিক সুবিধা ভোগ করতে পারবেন।’

মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সচিব আবুল কালাম আজাদ, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান, পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রেজাউল আলম, সড়ক পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্লাহ, ডিটিসিএ নির্বাহী পরিচালক রকিবুর রহমান, যোগাযোগ বিশেষজ্ঞ সালাহউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

/এসএস/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম