২৮ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিলো দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৫

দুদক অর্থ পাচার, ব্যাংকিং খাতের জালিয়াতিসহ অর্থনৈতিক অপরাধ তদন্তে সক্ষমতা বাড়াতে পুলিশের ২৮ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ এপ্রিল) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘বেসিক ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন’শীর্ষক এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। দুদকের মানিলন্ডারিং অনুবিভাগের মহাপরিচালক আনম আল ফিরোজ,  পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন,  কাজী শফিকুল আলম, গোলাম শাহরিয়ার চৌধুরী ও উপপরিচালক মো. মাসুদুর রহমান পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেন। এ সময় পুলিশ সদস্যদের অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউশন সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয়। অর্থ পাচার সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান ও তদন্তে জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতা কীভাবে পাওয়া যায়, তাও জানানো হয়। ব্যাংকিং সেক্টরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া বিস্তারিত জানানো হয় পুলিশ সদস্যদের।

/ডিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম