লাশের পেটে ইয়াবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ২২:৫৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫৮

ইয়াবা

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে মৃত এক নারীর পেট থেকে ১৫শ’ পিস ইয়াবা পাওয়া গেছে। অজ্ঞাত (৪০) এ নারীর মরদেহ ময়নাতদন্তের সময় তার পেট থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় এ পরিমাণ ইয়াবা পায় সোহরাওয়ার্দীর ফরেনসিক বিভাগ। বুধবার (৩ এপ্রিল) দুপুরে ময়নাতদন্তের সময় এ ঘটনা ঘটে।

মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান এ এম সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওই নারীর ময়নাতদন্তের সময় তার পেট থেকে ইয়াবার প্যাকেট পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে ইয়াবাগুলো নিয়ে গেছে করেছে।

এর আগে সোমবার বিকেলে দুজন লোক এই নারীকে হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে অজ্ঞাত নারীকে ডাক্তার মৃত ঘোষণা করলে সঙ্গে থাকা দুজন কৌশলে সটকে পড়ে বলে বাংলা ট্রিবিউনকে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে থাকা দুজন অ্যাম্বুলেন্স আনার কথা বলে বাইরে যায়। এরপর আর ফিরে আসেনি।

মরদেহের সন্ধানে কেউ না আসায় বুধবার দুপুরে হৃদরোগ ইনস্টিটিউটের পাশেই থাকা সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শুরু হয়। তখন পেট থেকে ১৫শ পিস ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে।

যে দুজন ব্যক্তি অজ্ঞাত নারীকে হাসপাতালে নিয়ে আসেন তাদের চিহ্নিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি।

এদিকে সোহরাওয়ার্দী মেডিক্যালের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, ওই নারীর পেটে দুটি ইয়াবার প্যাকেট গলে গিয়েছিল। যে কারণে ওই নারীর মৃত্যু হতে পারে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদনের আগে নিশ্চিতভাবে কিছু বলতে চাননি তারা।

/আরজে/এনএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম