দুই বাংলাদেশি নিহতের ঘটনায় আসকের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ২৩:১২আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:১৭

আইন ও সালিশ কেন্দ্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও উদ্বেগ জানায় মানবাধিকার সংগঠনটি।

আইন ও সালিশ কেন্দ্রের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর মোড়লপাড়ার বেলাল উদ্দিনের ছেলে মো. মিলন (১৭) ও তারাপুর ঠুটাপাড়ার মো. সেনারুল (২৫) নামে দু’জন বিএসএফ-এর গুলিতে নিহত হয়েছেন। মিলনের লাশ তারাপুর গ্রামের পাশে একটি আমবাগানে পাওয়া যায় এবং সেনারুলকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ বছর (২০১৯) এ পর্যন্ত বিএসএফ-এর হাতে ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। ২০১৮ সালে বিএসএফ-এর হাতে ১৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবির পক্ষ থেকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস দেওয়া সত্ত্বেও সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অব্যাহত রয়েছে। 

সীমান্ত হত্যা-নির্যাতন মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই এ ধরনের ঘটনা বন্ধে দুই দেশের সরকার ও প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক