যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৮:১৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২০:০৫

যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা

রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি করেন এক নারী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার এস আই (উপ-পরিদর্শক) আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজু এবং মো. শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ‘বাদী অর্থাৎ ভিকটিম তালাকপ্রাপ্ত নারী। তার দুই সন্তান রয়েছে। অভাব অনটনের মাধ্যমে সংসার চলে। গত ১২ মার্চ আসামি শফিকুল ইসলাম রনি বাদীকে চাকরি দেওয়ার কথা বলে
ফারজানা আক্তার শশি ও বিলকিস আক্তার তাকে তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর তাদের সহযোগিতায় বাড়ির মালিকের ছেলে আসামি স্বপন তাকে জোর করে ধর্ষণ করেন। বাদীর চিৎকারে শশি ও শিলা তার গলায় বটি ঠেকিয়ে মেরে ফেলার এবং ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এরপর আসামি জীবন, বিপ্লব, হানিফ, সাগর ও আলাউদ্দিনসহ ১০ থেক ১২ জন লোক ইয়াবা সেবন করে বাদীকে মারধরসহ ধর্ষণ করে।’
অভিযোগে আরও বলা হয়, ‘পরবর্তীতে বাদী ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। এরপর এসআই লাইজু বাদীকে প্রস্তাব দেন- ওসি ওয়াজেদ, এসআই, প্রদীপ কুমার ও আয়ান মামুদকে এক লাখ টাকা ঘুষ দিলে ধর্ষণের মামলা হবে। না দিলে মিথ্যা মামলায় জড়ানো হবে। পরে গত ১৮ মার্চ ঘুষের টাকা না দিতে পারায় বাদীকে পতিতা সাজিয়ে আদালতে পাঠানো হয়।’
মামলার এজাহারের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ থাকলেও অভিযোগের বর্ণনায় ওসি এবং দুই এসআইয়ের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের কোনও অভিযোগ নেই।

/টিএইচ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম