‘সবার জন্য সমান সুযোগ ও প্রাপ্যতা নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ২৩:৩০আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০০:০৬

সংবর্ধনা অনুষ্ঠানে কাজী খলিকুজ্জমান আহমদ ও অন্যান্যরা সমাজের সব মানুষের জন্য সমান সুযোগের পাশাপাশি সবাই যাতে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারে, সেই নিশ্চয়তার দাবি জানিয়েছেন স্বাধীনতা পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে তিনি এসব কথা বলেন। জনসেবা ও সমাজসেবায় অবদানের জন্য স্বাধীনতা পদক অর্জন করায় সেখানে তাকে সংবর্ধনা দিয়েছে ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই)। তাকে ক্রেস্ট প্রদান করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ক্লাবের শিক্ষার্থীরা। সম্মাননাপত্র প্রদান করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের নির্বাহী কর্মকর্তা সুখী কবির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ড. খলীকুজ্জামান আহমদ বলেন, ‘মানুষের কী প্রয়োজন, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। এতে সবাই তার ন্যায্য অধিকার পেতে পারে। এগুলো বাস্তবায়ন করতে পারলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। ভিখারি থেকে শুরু করে প্রত্যন্ত চরাঞ্চলের মানুষেরও অধিকার রয়েছে। তাদের সুযোগ দিতে হবে। সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়াতে উদ্যোক্তা তৈরির জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের কার্যক্রমের প্রশংসা করেন ড. খলীকুজ্জামান আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা স্কুল অব ইকোনমিক্সে স্নাতক পর্যায়ে উদ্যোক্তা অর্থনীতি চালু করার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক ও সামষ্টিক অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, ‘গ্রামীণ অর্থনীতি ও গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছেন ড. খলীকুজ্জমান আহমদ। একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের আয় বৃদ্ধিতে পিকেএসএফের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গণমানুষের উন্নয়নে নিরলস কাজ করায় বরেণ্য এই অর্থনীতিবিদ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির যোগ্য।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী খলিকুজ্জমান আহমদের সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাহেদা আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কাজী সালেহ আহমেদ, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের প্রশাসনিক প্রধান মো. সেলিম, নায়েমের সাবেক মহাপরিচালক প্রফেসর শেখ একরামুল কবির, পিকেএসএফের ডিএমডি ড. মো. জসীম উদ্দিন, বিউপি’র নির্বাহী পরিচালক ড. নীলুফার বানু প্রমুখ।
ড. খলীকুজ্জমান আহমেদ পিকেএসএফের চেয়ারম্যান ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সমাজসেবায় অবদানের জন্য ২০০৯ সালে একুশে পদক পান তিনি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম