ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হয়েছে এফআর টাওয়ার, সিঁড়িতেই প্রমাণ: আইইবি

শাহেদ শফিক
০৬ এপ্রিল ২০১৯, ২১:০৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:২৪

  আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার

আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত এফ আর টাওয়ারটি ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে। ভবনটির ত্রুটিপূর্ণ সিঁড়িই তার প্রমাণ। তাছাড়া ভবনটির নকশা প্রণয়নে অগ্নি নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা হয়নি। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে এমনটাই উল্লেখ করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর তদন্ত প্রতিবেদনে। আজ শনিবার (৬ এপ্রিল) আইইবি’র সভাপতির কাছে এ প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটি গঠিত তদন্ত কমিটি।

এ প্রতিবেদনে এফ আর টাওয়ারের ৮ম তলায় আগুন লাগার উৎস হিসেবে সন্দেহ করা হয়েছে উত্তর পূর্ব কোণে অবস্থিত রান্নাঘর ও এর পাশেই টাওয়ারের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি কক্ষকে।  এই কক্ষ দুটির যে কোনও একটিতে প্রথম আগুন ধরে বলে ধারণা করা হয়েছে ওই প্রতিবেদনে। কারণ, এগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বেশি। আর আগুনের সূত্র হিসেবে বলা হয়েছে, গ্যাসের লিকেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা এয়ার কন্ডিশনারকে। এই তিনটি সূত্রের যে কোনওটি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। টাওয়ারের মধ্যবর্তী কক্ষটি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এই কক্ষটিতে এয়ার কন্ডিশনার, বৈদ্যুতিক তার, চেয়ার টেবিল ও কাপড় তৈরির সুতা ছিল। পাশের রান্নাঘরে ছিল গ্যাস বার্নার। 

ভবনটির প্রায় প্রতিটি তলায় ন্যাচারাল ভেন্টিলেশনের যথেষ্ট অভাব ছিল বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। এছাড়াও ভবনটি তৈরির সময় অগ্নি নিরাপত্তার বিষয়গুলো মেনে চলা হয়নি উল্লেখ করে আগুনের উৎস এবং সেখান থেকে তা নেভানোর জন্য পানির উৎসের দূরত্ব, ধোঁয়া সৃষ্টির কারণ ইত্যাদি নিয়ে বিশেষ পর্যালোচনা করা হয়েছে প্রতিবেদনে। 

গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় যথাযথ কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়ন করতে ৯ সদস্যের কমিটি গঠন করে আইইবি। কমিটি সরেজমিন অনুসন্ধান করে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের কাছে শনিবার (৬ এপ্রিল) প্রতিবেদনটি জমা দেয়।

জানতে চাইলে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ভবনের সিঁড়িটি ছিল ত্রুটিপূর্ণ। যথাযথ স্থানে তা বানানো হয়নি। ফলে ভবনটিকে অবশ্যই ত্রুটিপূর্ণ বলা যায়। তাছাড়া আমরা ভবনের নকশা পাইনি। ফলে নকশা অনুযায়ী তা নির্মাণ করা হয়েছে কিনা তা বলতে পারছি না। অনেক সময় রাজউক যে নকশা দেয় তার ব্যত্যয় ঘটিয়ে ভবন বানানো হয়। তবে ভবনের সিঁড়িই বলে দিচ্ছে এটি ত্রুটিপূর্ণ নির্মাণ। এমন ভবন রাজধানীতে আরও অনেক রয়েছে। আমরা সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম