মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১২:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৩

ব্যারিস্টার মওদুদ আহমদ (ছবি- সংগৃহীত)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলাটি চলমান থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (৮ এপ্রিল) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এ মামলা ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। অনেক সাক্ষীও হয়ে গেছে। এর মধ্যে ৩১ মার্চ তার (মওদুদ আহমদ) একটি পিটিশনের অনুলিপি পেয়েছি, যেখানে তিনি বলছেন— হাইকোর্টে তার ফিন্যান্সিয়াল বিষয়ে মামলা আছে। সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে। গত ৪ মার্চ বিচারিক আদালত এ আবেদন নাকচ করলে তিনি (মওদুদ আহমদ) হাইকোর্টে আবেদন করেন। সোমবার সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এই মামলার কার্যক্রম চলমানই থাকছে।
উল্লেখ্য, এর আগে জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।

ওই মামলায় ২০১৮ সালের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর মামলাটি স্থগিত চেয়ে তিনি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম