শিক্ষামন্ত্রীর আশ্বাসে এবতেদায়ি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১৭:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৫৩




শিক্ষামন্ত্রীর আশ্বাসে এবতেদায়ি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। সোমবার (৮ এপ্রিল) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান এবং মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান, শিক্ষামন্ত্রী এবতেদায়ি শিক্ষকদের বেতন কাঠামোর আওতায় নেওয়ার আশ্বাস দিয়েছেন।
গত ১ এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। আট দিনের মাথায় মন্ত্রীর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন তারা।
সচিবালয় থেকে বেরিয়ে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শামছুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রীর আমাদের আশ্বাস দিয়েছেন বাজেটের পর বেতন কাঠামোর আওতায় নেওয়া হবে। বাজেটের পর যদি আমাদের বেতন কাঠামোর আওতায় নেওয়া না হয় তাহলে বাজেটের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে মোট ১৮ হাজার ১৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন দেয় সরকার। এর মধ্যে ১৯৯৪ সালে এক হাজার ৫১৯টি মাদ্রাসাকে ৫০০ টাকা করে অনুদান দেওয়া শুরু হয়। একই সময় সমান সংখ্যক অনুদান পাওয়া প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। তবে এখনও সামান্য অনুদানেই চলছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বলেন, ‘২০১৭ সালের জরিপে মাদ্রাসার সংখ্যা ১২ হাজারের মতো। শিক্ষা প্রতিষ্ঠান অনেক কমে গেছে। এসব মাদ্রাসার মধ্যে প্রাতিষ্ঠানিক কোডধারী অ্যাকাডেমিক স্বীকৃত পাওয়া মাদ্রাসার সংখ্যা ৬ হাজার ৯৯৮টি। ব্যানবেইসের হিসাবে, ইআইআইএন নম্বরধারী প্রতিষ্ঠান ৩ হাজার ৩৩৪টি।’

আরও পড়ুন...


ভরসা হারিয়ে আন্দোলনে স্বতন্ত্র এবতেদায়ি শিক্ষকরা

 

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম