বিআরটিএ’র ৫ কার্যালয়ে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ১৮:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৮:৩৪

বিআরটিএ দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ছয় কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
তারা হলেন সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম ও হারুন অর রশিদ, মোটরযান পরিদর্শক মাহবুবুর রহমান, উচ্চমান সহকারী ছগির আকন্দ, অফিস সহকারী মো. আজিম ও আনসার সদস্য সৈয়দ হোসেন।
মঙ্গলবার (৯ মার্চ) ইকুরিয়ায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিআরটিএ’র ছয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ অনুসন্ধান করা হয়। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দুদক। দুদকের নোটিশ পাওয়ার পরই বিআরটিএ’র কর্তৃপক্ষ ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
দুদক সূত্র জানায়, বগুড়া বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযানের সময় চার দালালকে গ্রেফতার করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
হবিগঞ্জে দুদকের অভিযানে গ্রেফতার হয় এক দালাল। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। হরিগঞ্জে এক দালালকে জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল ও টাঙ্গাইলের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় দুদক।

আরও পড়ুন: হবিগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, একজনের কারাদণ্ড

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম