বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৬:৫৫আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৭:৪৪

দুদক বেসিক ব্যাংকের প্রায় ৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় দুজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ এপ্রিল ) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলো, টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিম ও বেসিক ব্যাংক গুলশান শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার।

দুদক জানায়, টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ফৌজদারি মামলায় মোট আসামি ৮ জন। এদের মধ্যে দুজন গ্রেফতার হলো। এডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মশিহুর রহমান সরকার সম্প্রতি মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. ইব্রাহিম মামলাটি তদন্ত করছেন।

/ডিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম