ঢাকার খাল দুই মাসের মধ্যে দখলমুক্ত হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১৪:৪৫আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৪:৫০

কালশী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএনসিসি’র মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত খালগুলোর প্রবাহ ধরে রাখার জন্য আগামী দুই মাসের মধ্যে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম।ওয়াসার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কাজ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘খালগুলো ওয়াসার অধীন। খালের পাড় ঢাকা জেলা প্রশাসনের অধীন। জেলা প্রশাসককে বলেছি— আপনি আসেন, পর্যবেক্ষণ করেন। খালের দু’পাশে যেসব অবৈধ স্থাপনা আছে, এগুলো ভেঙে ফেলা উচিত। আমি বলে দিয়েছি, কোনও খাল দখলে থাকবে না।’

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে মিরপুরের কালশী খাল পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন।

অবৈধ দখল উচ্ছেদ অভিযানে ডিএনসিসি আতিকুল ইসলাম আরও  বলেন, ‘আমরা দেখতে পেয়েছি, নদীর পাড়ের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। একইভাবে খালপাড়ের অবৈধ স্থাপনাগুলোও ভেঙে ফেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘খালে যে পর্যন্ত আমাদের মেশিন যাবে, নগরপিতা হিসেবে সেই পর্যন্ত খালগুলো আমি পরিষ্কার করেই ছাড়বো।’

মেয়র আরও বলেন, ‘আমি দেখেছি, বাইশটেকি খালের কোথাও কোথাও এক-দুই ফুট জায়গা অবৈধ দখলে রয়েছে। এগুলো উদ্ধার করতে হবে। আমার কাজ হবে এই মুহূর্তে এগুলো পরিষ্কার করা।’

/এসএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম