মওদুদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১৯:০৯আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৯:১৭

ব্যারিস্টার মওদুদ আহমদ (ফাইল ফটো)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে ১০ম সাক্ষী প্রাইম ব্যাংক বাসাবো শাখার তানভীর আহম্মেদের আংশিক সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ড. শেখ গোলাম মাহবুব ২৫ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ৩ জুলাই ব্যারিস্টার মওদুদকে তার নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ এবং তার উৎস জানাতে নোটিশ দেয় দুদক। সেসময় অন্য মামলায় কারাগারে থাকাবস্থায় সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন মওদুদ। ওই হিসাব বিবরণী পর্যালোচনা করে দুদক অনুসন্ধান করে। অনুসন্ধানে দুদক জানতে পারে, মওদুদ আহমদ ৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করাসহ ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

পরে ওই ঘটনায় ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০০৮ সালের ১৪ মে মওদুদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর ২০১৮ সালে ২১ জুন অভিযোগ গঠন করেন আদালত।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন