বন্ড সুবিধার অপব্যবহার: কোটি টাকার পণ্যসহ ৩ কাভার্ড ভ্যান জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৯, ১৩:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৩:৪৯

বন্ড সুবিধার অপব্যবহার: কোটি টাকার পণ্যসহ ৩ কাভার্ড ভ্যান জব্দ

বন্ড সুবিধার অপব্যবহার করায় সোয়া কোটি টাকার পণ্যসহ ৩টি কাভার্ড ভ্যান জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। এরমধ্যে দুটির মালিক মেসার্স স্কাইবিজ ইমপ্লেকস লিমিটেড ও খুলনার মুনস্টার পলিমার এবং অপর একটির মালিকানা কেউ দাবি করেনি।

জানা গেছে, বন্ড সুবিধায় আমদানি করা পণ্য চোরাইপথে খোলাবাজারে বিক্রি প্রতিরোধে বিশেষ অভিযানের মধ্যে এসব জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস বন্ড কমিশনারেটের  উপ কমিশনার মো. মেহেবুব হক এর নেতৃত্বে একটি প্রিভেন্টিভ দল ১১ এপ্রিল রাত ১১টার পর রাজধানীর নয়াবাজার মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ডুপ্লেক্স বোর্ড ভর্তি কাভার্ড ভ্যান [ঢাকা মেট্রো ট-২০৫১০২] আটক করা হয়। পণ্যচালাটি চট্টগাম বন্দর হতে ঢাকায় ডেমরায় লোডিং হয়ে মেসার্স স্কাইবিজ ইমপ্লেকস লিমিটেডে খালাস হওয়ার কথা থাকলেও অবৈধভাবে খোলাবাজারে বিক্রয়ের লক্ষ্যে নয়াবাজারের নিয়ে যাওয়া হচ্ছিল। আটক পণ্যের মূল্য প্রায় ৪১ লাখ টাকা এবং আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ১৯ লাখ টাকা।

পৃথক আরেক অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান। ভোর রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ডুপ্লেক্স বোর্ড ও বিওপিপি বোঝাই ২টি কাভার্ড ভ্যান আটক করা হয়। এসব পণ্য খুলনার মুনস্টার পলিমার এবং অপর একটি মালিকানার দাবীদারহীন প্রতিষ্ঠান থেকে চোরাইপথে খোলাবাজারে বিক্রয়ের লক্ষ্যে পুরাতন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটক পণ্যের মোট মূল্য প্রায় ৮৫ লাখ টাকা এবং আদায়যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৪২ লাখ টাকা।

এই প্রসঙ্গে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার আল আমিন জানান, আটক পণ্যের বিপরীতে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরসহ প্রতিষ্ঠানগুলোর বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। বন্ড সুবিধায় আমদানি করা পণ্য চোরাইপথে খোলাবাজারে বিক্রয় প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম