গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মা ও তিন সন্তানের কেউ বাঁচলো না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৯, ০২:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০২:৪৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-২ নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে থাকা ৯ বছরের ফারিয়াও মারা গেছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফারিয়া মারা যায়। ফারিয়ার মৃত্যুর মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও তিন সন্তানের সবাই মারা গেলেন।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে ফারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের মা, মেয়ে ও দুই ছেলে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মা ফাতেমা বেগম (৩৫), ছেলে সাফায়ান (৫) ও ছেলে রাফি (১১) মারা যায়। পরে শুক্রবার রাতে মারা গেল ফারিয়া।

/এআরআর/এআইবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম