শাহজালাল বিমানবন্দরে ১৮শ’ ইয়াবাসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৯, ২০:৫৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:৪৪

ইয়াবাসহ আটক জুবায়ের

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮শ’ পিস ইয়াবাসহ মো. জুবায়ের (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে মো. জুবায়ের নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয়। পরে তার পায়ুপথ থেকে ১৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জুবায়ের কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ ঝালিয়াপাড়ার মো. রফিকের ছেলে।
পুলিশ জানায়, জুবায়েরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছিল।

/সিএ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম