সুপ্রভাতের বাস চলাচলের অনুমতির চিঠির বিষয়টি নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১৩:৪০ আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:৫৪

আদালত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় বন্ধ হওয়া সুপ্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে দেওয়া চিঠির বিষয়টি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল। এর আগে ২০ মার্চ রাজধানীর প্রগতি সরণিতে বিইউপি’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় রাজধানীতে সুপ্রভাত পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধের নির্দেশ দেন বিআরটিএ।

পরে গত ১ এপ্রিল সুপ্রভাত পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী ১৬৩টি বাস রাস্তায় চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ’কে চিঠি দেয়। চিঠির কোনও জবাব না পেয়ে গত ৮ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাসগুলোকে চলাচলের অনুমতি দিতে বিআরটিএ’কে আইনি নোটিশ পাঠানো হয়।

কিন্তু তারপরেও অনুমতির বিষয়ে কোনও জবাব না পাওয়ায় গত ১৫ এপ্রিল হাইকোর্টে রিট করে সুপ্রভাতের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী। রিটের শুনানি নিয়ে চলাচলের অনুমতি চেয়ে দেওয়া চিঠি বিআরটিএ’কে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সুপ্রভাত ও জাবালে নূর চলাচল বন্ধ করা হয়।

গত ১৯ মার্চ সকাল ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা গড়ালো দ্বিতীয় দিনে
আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা গড়ালো দ্বিতীয় দিনে
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনেই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনেই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
চীনের স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্বের জন্য বড় শিক্ষা: ল্যানসেট
চীনের স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্বের জন্য বড় শিক্ষা: ল্যানসেট
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান