অশ্লীল ট্যাটুর ভিডিও প্রকাশ: গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ০২:১৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০২:১৮

তরিকুল ইসলাম ইন্টারনেটে অশ্লীল ভিডিও প্রকাশের অভিযোগে ভাইরাল হওয়া ট্যাটুকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। তার নাম তরিকুল ইসলাম বাদশাহ ওরফে বাদশা ট্যাটু। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টায় নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার প্রকাশিত ভিডিওসহ মোবাইল ফোন, ফেসবুক আইডি ও পেজ জব্দ করা হয়েছে।
ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “গ্রেফতারকৃত বাদশা তার নিজস্ব ‘Tattoo Studio New market’ নামক ফেসবুক পেজ থেকে একজন নারীর ‘অর্ধ উলঙ্গ’ শরীর নিয়ে একজন পুরুষ বিভিন্ন রকম তামাশা ও কুরূচিপূর্ণ কথা বলার ভিডিও বানিয়ে প্রকাশ করে যা ভাইরাল হয় এবং অনলাইনে অনেকেই এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য মন্তব্য করেন। তার বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড আবেদন করা হবে।”
তিনি আরও জানান, ‘ওই ভিডিওতে থাকা মেয়েটিও এই মামলার অন্যতম আসামি। পুলিশ তাকে খুঁজছে।’

/আরজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম