তিতাসের ২১ খাতে দুর্নীতি চিহ্নিত করেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৩:০৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৭:৩৭

তিতাস ও দুদকের লোগো অবৈধ সংযোগ, মিটার টেম্পারিংসহ তিতাসের ২১টি খাতের দুর্নীতি চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি প্রতিরোধে ১২ দফা সুপারিশ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে দুদক।

বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে সুপারিশগুলো প্রতিবেদন আকারে জমা দেন।

এ সময় বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দুদককে সাধুবাদ জানাই এ প্রতিবেদনের জন্য। অনুসন্ধান প্রতিবেদনের মধ্য দিয়ে আমাদের কাজ করা সহজ হবে। তারা বেশ কিছু জায়গায় উল্লেখ করেছে, আমরাও মনে করি সেগুলো অনুসন্ধান করা দরকার। আমরা জানতাম আগে থেকে, চেষ্টা করছি ঠিক করার জন্য এবং তাদের এ প্রতিবেদনের ভিত্তিতে আমরা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবো। আমি মনে করি আরো ব্যাপকভাবে আরও বিস্তারিত প্রতিবেদন তৈরি করার দরকার হয়, আমরা তাদের সহযোগিতা করবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বার বার বলেছেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। অভিযোগগুলো আরও তদন্ত করবে মন্ত্রণালয়। জড়িতদের ছাড় পাওয়ার কোনও সুযোগ নেই। শুধু তিতাস নয়, বিদ্যুৎসহ সব বিভাগের দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএনএস/ডিএস/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম