গ্যাসের মূল্য বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৩:১০আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৩:১৩

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের মানববন্ধন

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব ও এনার্জি রেগুলেটরি কমিশনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। বুধবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হলেও এই কমিশনের এবারের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের শুনানি ও পরবর্তী সময়ে তাদের ভূমিকায় জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন তার নিজস্ব আইনের ব্যত্যয় ঘটিয়ে গণশুনানি করেছে। কোম্পানিগুলো ২৯ জানুয়ারি ৬৬ শতাংশ মূল্য বৃদ্ধির প্রস্তাব করলে কমিশন ১১ মার্চ গণশুনানির আয়োজন করে।  অথচ শুনানিতে অংশ নিয়ে আমরা জানতে পারলাম কোম্পানিগুলো ১০২.৮৫  শতাংশ মূল্য বৃদ্ধির সংশোধনীর প্রস্তাবের ওপরে শুনানি করছে। তারা নাগরিকদের সঙ্গে এক ধরনের লুকোচুরি করলেও বিইআরসি কোনও ব্যবস্থা নেয়নি। অন্যদিকে, হাইকোর্ট ৩১ মার্চ তাদের রায় বলেছে, কোম্পানিগুলোর দুর্নীতি ৫০ শতাংশ কমালে গ্যাসের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন হবে না। তাই কমিশনকে দুর্নীতি তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু নির্দেশের ১৬ দিন অতিবাহিত হলেও কমিশন আজ অবধি কোনও ব্যবস্থা গ্রহণ করে নাই।
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বক্তারা আরও বলেন, নাগরিকরা যেহেতু কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না, তাই প্রধানমন্ত্রীর কাছে গ্যাসের মূল্যবৃদ্ধি না করার পক্ষে সিদ্ধান্ত প্রদানের অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আয়োজক সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সমন্বয়কারী রাজু আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম