হলি আর্টিজান হামলা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৮:১০আপডেট : ৩০ জুন ২০১৯, ১৮:৩৯




হলি আর্টিজান রেস্টুরেন্ট রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (১৭ এপ্রিল) এ তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান পরবর্তী দিন ২৪ এপ্রিল ধার্য করেন।
এ নিয়ে মামলার ৩১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল।
বুধবার সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন মমতাজ পারভীন, রীনা সুলতানা ও আনোয়ারুল আজিম।
এদিন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদসহ আরও অনেকে সাক্ষীদের জেরা করেন। জেরা শেষে বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ওই রাতেই অভিযানের সময় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা অভিযানে (অপারেশন থান্ডারবোল্ট) পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁকর্মী।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ।
গত বছরের ২৩ জুলাই পুলিশ এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। ভয়াবহ এ হামলায় ২১ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও পাঁচজন হামলার দিন ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয় আটজন। বাকি জীবিত আটজনের মধ্যে ছয়জন কারাগারে আছে।
তারা হলো রাকিবুল হাসান রিগ্যান, রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা।
পলাতক দুই আসামি হলো শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম