লরির চাপায় আহত সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা আইসিইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ২১:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৪৮

লরির চাপায় আহত সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা আইসিইউতে

লরির চাপায় আহত হয়ে পাঁচদিন ধরে রাজধানীর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা কার্যালয়ের এইচআইভি-এইডস কর্মসূচির উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। লরির চাপায় তার হিপের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন একই কর্মসূচির কমিউনিকেশন ম্যানেজার ফাইজুল করিম।

জানা যায়, শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন।

ফাইজুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফারুক ভাই পাঠাও সার্ভিসের মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন। জুরাইন রেলগেটের কাছে রাস্তায় দুপাশে লরি ছিল। মাঝখানে ছিল একটি সিএনজি। আর সিএনজির পেছনে ছিল তাদের মোটরসাইকেল। চালক, সিএনজিটিকে ওভারটেক করার সময় ফারুক ভাই লরির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। তখন লরির চাকা উনার ওপর উঠে যায়। পরবর্তীতে ‍উনাকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসা হয়। ফারুক ভাইয়ের তখনও জ্ঞান ছিল। উনি তার এক আত্মীয়কে ফোন করে জানালে তিনি তাকে হাসপাতালে নেন।’

চিকিৎসকদের বরাত দিয়ে ফাইজুল করিম আরও বলেন, ‘উনার হিপের নিচের দিকের হাড় ভেঙে গেছে। শারীরিক অবস্থা ভাল না থাকায় চারদিন স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। গতকাল মঙ্গলবার তাকে ল্যাব এইডে নেওয়া হয়। এখানেও আইসিইউতে আছেন। উনার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হলে অপারেশন করা হবে বলে ডাক্তার জানিয়েছে।’

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম