বেসরকারি হাসপাতালে শয্যা কোটা নিশ্চিত করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ২৩:২০আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২৩:২৪

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দরিদ্র ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দিষ্ট সংখ্যক শয্যা কোটা রাখতে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার রাজধানীর টিএন্ডটি মহিলা কলেজ মাঠে বাংলাদেশ বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বহুমুখী বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্প উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যবস্থারও অবদান রয়েছে। দেশের বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর জন্য সার্বজনীন আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে হলে বেসরকারি হাসপাতালগুলোকে বিনামূল্যে চিকিৎসা কোটা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কিছু বেসরকারি মেডিক্যাল কলেজ আছে যেখানে চিকিৎসা শিক্ষার যথাযথ পরিবেশ নাই। ভালো অবকাঠামো নাই, হাসপাতালও থাকে না কিছু কলেজের। ফলে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে সরাসরি ব্যবহারিক শিক্ষাও নিতে পারেন না। সরকার এ ধরনের মানহীন বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে নীতিমালা অনুযায়ী পরিচালনার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, মানুষ অসুস্থ হলে আশ্রয়স্থল হিসাবে চিকিৎসকের শরণাপন্ন হয়। সেই চিকিৎসক যদি মানসম্মত শিক্ষা না পান তবে যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হবেন। সরকার তাই চিকিৎসা শিক্ষার মান নিয়ে কোনও আপস করবে না।

তিনি বলেন, জাতীয়ভাবে স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করা হচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে। দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোও এই সপ্তাহ পালনের উদ্দেশ্য। জনগণ যদি সঠিক পুষ্টিমান সমৃদ্ধ খাবার খায় তবেই রোগমুক্ত জীবন নিশ্চিত করা সম্ভব হবে।

গত ১৬ এপ্রিল শুরু হয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ আগামী ২০ এপ্রিল শেষ হবে। 

 

 

 

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম