অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৯, ১৮:১৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৮:২০

জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার বাংলাদেশি সমর্থকরা। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের দাবিতে আমরা’ ব্যানারে এ মানবন্ধনে অংশ নেন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা।

মানবন্ধন শেষে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা বলেন, সারাবিশ্বে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের যে জোর দাবি উঠেছে, বর্তমান সময়ে তার অনন্য প্রতীক জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্র ও তার সামরিক জোট ন্যাটোর সামরিক এবং কূটনৈতিক লাখ লাখ গোপন নথি ফাঁস করে দিয়ে তিনি— ক্ষমতাধর রাষ্ট্রগুলো কী করে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে নির্বিচারে মানুষ খুন, ষড়যন্ত্র ও আইন লঙ্ঘন করে বেড়ায়। কিন্তু যুদ্ধবাজ শাসকরা অ্যাসাঞ্জের এই লড়াইকে স্বাভাবিকভাবে দেখেনি। তাই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তথ্যের অবাধ প্রবাহে বাধা তৈরি করেছে পশ্চিমা বিশ্ব।

বক্তরা আর‌ও বলেন, অ্যাসাঞ্জ কেবলই একজন ব্যক্তি নয়, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার যে লড়াই চলছে দেশে দেশে, সে লড়াইয়ের কেন্দ্রীয় চরিত্র। তাই ‘গণ-সাংবাদিক' অ্যাসাঞ্জের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানানো সবারই নৈতিক দায়িত্ব।

মানববন্ধন কর্মসূচিতে সম্প্রচার মাধ্যম গাজী টেলিভিশনের রাজু আহমেদ, বিডি নিউজ টোয়েন্টি ফোর.কমের মীর মোশাররফ হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনির্বাণ শাহরিয়ার, এনটিভির প্রমথেশ শীলসহ আরও  অনেকে উপস্থিত ছিলেন।  

/বিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম