বিএসএমএমইউতে পায়ুপথের রোগের লেজার সার্জারি চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ০৫:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১০:০৭

বিএসএমএমইউতে পায়ুপথের রোগের লেজার সার্জারি

পায়ুপথে (কলোরেক্টাল) বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লেজার সার্জারি চালু হয়েছে। এখন থেকে এই রোগের চিকিৎসায় কাটাছেঁড়া ছাড়াই লেজার সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হবে।

সোমবার (২২ এপ্রিল) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে একথা বলেন।

রবিবার (২১ এপ্রিল) তিনজন রোগীর লেজার সার্জারি করেন কলোরেক্টাল সার্জারি বিভাগের চিকিৎসকরা।

উপাচার্য বলেন, ‘রোগীর লেজার সার্জারি রোগীর ওপর ওষুধের ক্রিয়া কেমন হচ্ছে, এটার ওপর নির্ভর করে। যদি সিম্পল হয়, তাহলে একবার লেজার সার্জারি করলেই রোগী সুস্থ হবেন। আর যদি না হয়, তাহলে একাধিকবার সার্জারি করা লাগতে পারে।’

এখনও এই রোগের ব্যয় নির্ধারণ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আমরা লেজার সার্জারি করে রোগীদের এই চিকিৎসা দেবো। এরপর পুরো বিষয়টি চিন্তাভাবনা করে এই অস্ত্রোপচার করতে ঠিক কত ব্যয় হবে তা নির্ধারণ করবো।’

কলোরেক্টাল ডিপার্টমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন। এই বিভাগে দুইজন অধ্যাপক ও দুইজন সহযোগী অধ্যাপকসহ পাঁচজন চিকিৎসক আছেন।

/টিওয়াই/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম