বিআরডিবিকে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর’ করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৫:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৫:২৯

বিআরডিবির কর্মচারীদের মানববন্ধন ও সমাবেশ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদফতরে পরিণত করে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর’ নামকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সমাবেশ করে এ দাবি জানান তারা।

সমাবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন,‘বিআরডিবি’র রাজস্ব বাজেটভুক্ত জনগণসহ বাস্তবায়নাধীন সব প্রকল্পে কর্মরত জনগণের সমন্বয়ে এই সংস্থাটিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর করতে হবে। আদালতের রায় অনুযায়ী সব প্রকল্পে কর্মরত জনবল দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের লক্ষ্যে বিআরডিবির সাংগঠনিক কাঠামো পদ সৃষ্টি করতে হবে। রাজস্ব বাজেটের স্থানান্তরের পূর্ব পর্যন্ত প্রকল্পে কর্মরত সব কর্মচারীর শতভাগ বেতন ভাতা নিশ্চিত, পর্যাপ্ত ঋণ প্রদান এবং একক ও গ্রুপ ঋণ চালু করতে হবে। বিআরডিবি'র সিবিএ নেতাদের নামে হয়রানি বন্ধে বিভাগীয় মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে,।সাময়িক বরখাস্ত ও হয়রানিমূলক বদলি আদেশ বাতিল করতে হবে।’

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আগে এসব দাবি ও অধিদফতর করার দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে গণঅনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশে বিআরবিডি কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আলহাজ মফিজুল ইসলামসহ সংস্থার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম