নাটক সভ্যতাকে এগিয়ে নেওয়ার বাহন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ২১:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১২:৫১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নাটক জীবনের প্রতিচ্ছবি এবং সভ্যতাকে এগিয়ে নেওয়ার বাহন।’

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার পরিবীক্ষণ থিয়েটার হলে ‘আনন্দের মুক্তি চাই ও অন্যান্য নাটক’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাঙালি জাতির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও তেমনি দেশের ঐতিহ্য-শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চাকে লালনে বদ্ধপরিকর।’

 মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ, একুশে পদকপ্রাপ্ত নাট্যকার আতাউর রহমান, কবি আসাদ মান্নান, অধ্যাপক ড. রতন সিদ্দিকী, ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথি বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন।

সভাশেষে ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ গীতি আলেখ্য এবং ‘আনন্দের মুক্তি চাই’ নাটক থেকে পাঠ পরিবেশিত হয়।

/এমএইচবি/ইএইচএস/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম