২৭ এপ্রিল এফবিসিসিআইয়ের নির্বাচন হতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৫:৪৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৫:৫১

এফবিসিসিআই

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে আগামী ২৭ এপ্রিল সংগঠনটির নির্বাচন হতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এফসিসিআইয়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল। রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ১৮ এপ্রিল এক  রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রিট আবেদনের শুনানি নিয়ে আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠেয় এফবিসিসিআইয়ের নির্বাচন স্থগিত করেন। পরে ওই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করে এফবিসিসিআই।

ব্যারিস্টার ইমতিয়াতিজ মইনুল বলেন, ‘এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মোহাম্মদ বজলুর রহমান ঋণ খেলাপি হওয়ায় নির্বাচনি আপিল বোর্ড তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত ৫ ফেব্রুয়ারি  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৯-২০২১ সেশনের এই নির্বাচনের তফসিলও ঘোষণার করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি