এমআরপি বাড়িয়ে লেখায় জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ২০:৫৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:০৮

এমআরপি মুছে বাড়িয়ে লেখা হয় ওষুধের মোড়কে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) ছিল ৫৭০ টাকা, কিন্তু সেটি মুছে লেখা হয়েছে ৬৯০ টাকা। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় শাহবাগ এলাকার অভিজাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শাহবাগ এলাকায় বাজার তদারকি (অভিযান) করে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, একটি ওষুধের প্যাকেটের গায়ে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) ছিল ৫৭০ টাকা, কিন্তু সেটি কেটে  লেখা হয়েছে ৬৯০ টাকা। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অভিজাত ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেল নিউ সিলভানা, নিউ মৌলি রেস্তোরাঁ, নিউ জ্ঞানজেত হোটেল, নিউ কহিনুর কনফেকশনারি, বেনভু ফার্মা, ইউনাইটেড ড্রাগ স্টোর, আশরাফুল ড্রাগ স্টোর, গাজী মেডিক্যাল হল ও ঢাকা ফার্মাসহ মোট ১১টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়। তদারকি কাজে শাহবাগ থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

আরও পড়ুন: 

ওজনে কম দেওয়ায় জরিমানা

কটিয়াদিতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম