ধর্ষণ প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৯, ১৭:০৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:২৯

ধর্ষণ প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

নারী ও শিশু ধর্ষণ-নির্যাতন প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় সর্বদলীয় সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলাসহ আট দফা দাবি জানিয়েছে ‘সামাজিক শক্তি’ নামে একটি সংগঠন। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় তারা।
মানববন্ধনে সংগঠনের কর্মীরা বলেন, বিগত কয়েক বছর ধরে দেশে ব্যাপকহারে নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার, রাস্তাঘাট কোথাও কোনও স্থানই এখন আর নিরাপদ নয়। সম্প্রতি নুসরাত জাহান রাফির যৌন নিপীড়ন ও পরবর্তী সময়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে।

তারা আরও বলেন, নারী ও শিশু ধর্ষণ নির্যাতন-নিপীড়ন এবং ধর্মীয় উগ্রবাদ এখন মহামারী আকার ধারণ করেছে। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন হওয়া একটি দেশে এই দৃশ্য আমরা আর দেখতে চাই না। এই ধরনের ঘটনা বন্ধে স্থায়ী সমাধান হওয়া অতীব জরুরি।
নারী ও শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে তাদের প্রস্তাবগুলো হচ্ছে— প্রতিটি পাড়া-মহল্লায় সর্বদলীয় সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা, প্রত্যেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান যৌন নির্যাতন ও ধর্মীয় উগ্রতার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করা, রাষ্ট্র ও সরকারকে আরও বেশি মানবিক ও গণতান্ত্রিক আচরণ করা, অপরাধীরা যেন রাজনৈতিক দল, প্রভাবশালী মহল ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় না পায়— এই বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া, আইন, বিচারব্যবস্থা স্বাধীন দেশের উপযোগী করে সংস্কার করা, যৌন সন্ত্রাসীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করা ইত্যাদি।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম