২০১৮ সালে ১২৯ শিশু শিক্ষকের নির্যাতনের শিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৪:৪৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৭:১৩

সংবাদ সম্মেলন ২০১৮ সালে ২৭১টি শিশু  ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। আর শুধু শিক্ষকদের দ্বারা নির্যাতিত হয়েছে ১২৯টি শিশু। আর ধর্ষণ, হত্যা ও অপহরণের চেষ্টা এবং নির্যাতনের শিকার হয়েছে ১০০৬ শিশু। এর বাইরে সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, অপহরণ এবং নিখোঁজ হয়েও ব্যাপক সংখ্যক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।

রবিবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০১৮’ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। ছয়টি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত ৩৯৮ প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সংবাদ বিশ্লেষণে তিনি আরও বলেন, সারাদেশে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৪৩৩টি শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৫৬ জন। ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ২২ শিশু এবং যৌন নির্যাতনের ফলে মারা গেছে একজন। এছাড়াও ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল আরও ৫৩ শিশুর ওপর। 

তিনি আরও জানান, সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হচ্ছে এরই মধ্যে শুধু শিক্ষকদের দ্বারা ১২৯ শিশু নানাভাবে নির্যাতিত হয়েছে। শিক্ষকদের দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হয়েছে ৭০ জন এবং যৌন নির্যাতনের শিকার হয়েছে ৩৩ জন।

এছাড়াও ২০১৮ সালে সবচেয়ে বেশি সংখ্যক ৪১৪ শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আহত হয়েছে ১৩৩ জন-যা ২০১৭ সালে ছিল ৩৭৫ জন।

২০১৮ সালে আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৯৭ টি। এর মধ্যে মারা গেছে ১৫২ জন শিশু বাকি ৪৫ টি শিশু আত্মহত্যার চেষ্টা চালিয়ে আহত হয়েছে।

সংবাদ বিশ্লেষণে মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অডিনেটর রাফিজা শাহিন, মিডিয়ান কমিউনিকেশন কো-অর্ডিনেটর শাহানা হুদা রঞ্জনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি রনি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম