সাভারে সাত মিষ্টি দোকানকে জরিমানা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৮:৪৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৮:৫৭

মিষ্টিতে মাছি ঢাকা জেলার সাভার উপজেলায় সাত মিষ্টি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (২৮ এপ্রিল) ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মণ্ডল এ অভিযান পরিচালনা করেন।

মোহাম্মদ আবদুল জব্বার মণ্ডল জানান, সাভারের বাসস্ট্যান্ড বাজারে মিষ্টির কারখানা ও মিষ্টি দোকান পরিদর্শন করা হয়। ওজনে কম দেওয়া  এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে যোগেশ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার, জয় মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, পূজা মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, নিতাই মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, বিক্রমপুর সুইটসকে ১০ হাজার, শিবনাথ সুইটসকে ১০ হাজার ও জগদীশ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি বাজার তদারকি (অভিযান) কাজে এপিবিএন-১ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন: 

গোপালগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

হিমাগারে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মিষ্টি রাখায় জরিমানা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি