হিমাগারে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মিষ্টি রাখায় জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১৮:১৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৮:৩০

মেয়াদোত্তীর্ণ খেজুরে আগুন দিয়ে ধ্বংস করা হয় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হিমাগারে (কোল্ড স্টোরেজ) মেয়াদোত্তীর্ণ খেজুর ও মিষ্টি মজুত করায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে ওই হিমাগার থেকে ১২শ কেজি মিষ্টি ও ৭শ কেজি খেজুর জব্দ করা হয।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।

মো. ইব্রাহীম হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজ লিমিটেডের মালিক ইঞ্জিনিয়ার মীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাসে বিক্রির জন্য এসব মিষ্টি ও খেজুর মজুদ রাখা হয়েছিল। পরে হিমাগার প্রাঙ্গণে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ একদল পুলিশের উপস্থিতিতে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মিষ্টিগুলো মাটিতে ফেলে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের