ফারমার্স ব্যাংক: চিশতীসহ সাতজনের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৯:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৯:৪৩

ফারমার্স ব্যাংক: চিশতীসহ সাতজনের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ সাতজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৮ এপ্রিল) দুদক প্রধান কার্যালয়ে মামলার অনুমোদন দেওয়া হয়।
মামলার অন্য আসামিরা হলেন, মেসার্স রোজবার্গ অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী, পরিচালক দেলোয়ার হোসেন, ফারমার্স ব্যাংকের শেরপুর শাখা প্রধান উত্তম বড়ুয়া, ফারমার্স ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক এ কে এম শামীম, ব্যাংকটির প্রধান কার্যালয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহসান চৌধুরী ও সিটি সার্ভে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় দায়ের হতে যাওয়া মামলাটির বাদী হবেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। মামলাটি হবে রাজধানীর গুলশান থানায়।
২০১৬ সালে শত শত কোটি টাকা অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালে যাত্রা শুরু হওয়া এই ব্যাংকটির ৬০ শতাংশের বেশি শেয়ারের মালিক এখন সোনালী, অগ্রণী, জনতা, রুপালী ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে ২০১৮ সালের শুরুর দিকে সরকারের হস্তক্ষেপে ব্যাংকটির বেশিরভাগ শেয়ার কিনে নেয় ব্যাংকগুলো।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ জানুয়ারি থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

 

 

/ডিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম