ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল আমিনকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৬:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৬:৪৬

আদালত একটি হত্যা মামলার বিচারকাজ ২১ বছরেও শেষ না হওয়ায় এ ব্যাপারে ব্যাখ্যা দিতে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ মে সংশ্লিষ্ট মামলার নথিসহ তাকে সশরীরে আদালতে হাজির হতে বলেছেন আদালত।
এ-সংক্রান্ত মামলায় আসামি হেমায়েতের জামিন আবেদনের শুনানিকালে সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রশিদ মিয়া বাদশা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, ১৯৯৮ সালের ডেমরা থানায় দায়ের করা হযরত আলী হত্যা মামলার আসামি হেমায়েত ওরফে কাজল ওরফে কানন জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। আজ সেই জামিন আবেদনের শুনানির সময় ১৯৯৮ সালের মামলার বিচারকাজ এখনও শেষ না হওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। এতদিনেও মামলার বিচাকাজ শেষ না হওয়ায় ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে তলব করেন হাইকোর্ট।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম