জামালপুরের এক ইউনিয়ন চেয়ারম্যানের গেজেট বাতিল, নতুন নির্বাচন দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৯:০৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:১৩

হাইকোর্ট

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদে (ইউপি) মো. ফজলে রাব্বীকে চেয়ারম্যান ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগামী চার মাসের মধ্যে পুনরায় নির্বাচন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে মো. ফজলে রাব্বীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও এ এম আমিন উদ্দিন। অন্যদিকে, মামলার অন্যতম বিবাদী মো. সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মাদ মিজানুর রহমান।

পরে আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘২০১৬ সালের ২৮ মে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। ওই নির্বাচনে মো. সোহেল রানা নির্বাচিত হন। কিন্তু ভোট গণনায় জালিয়াতি করে মো. সোহেল রানাকে ভোটের ফলাফলে দ্বিতীয় দেখানো হয়। এরপর ওই নির্বাচনের ফলাফল জালিয়াতির বিরুদ্ধে নির্বাচনি ট্রাইব্যুনালে সোহেল রানা মামলা করেন। মামলাটির শুনানি নিয়ে ভোট গণনা করে সোহেল রানাকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর ওই রায়ের বিরুদ্ধে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করা হলে ২০১৮ সালের ৮ মার্চ সোহেল রানাকে বিজয়ী ঘোষণা করা পূর্বের আদেশ বহাল রাখা হয়। কিন্তু সে আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ফজলে রাব্বী হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মো. ফজলে রাব্বীকে চেয়ারম্যান ঘোষণা করা গেজেট বাতিল এবং ওই নির্বাচনের ফলাফল ও নির্বাচনি আদালতের রায় বাতিল ঘোষণা করেন। একইসঙ্গে আগামী চার মাসের মধ্যে ওই ইউনিয়ন পরিষদে পুনরায় নির্বাচন দিতে নির্দেশ দেন।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম