বসিলায় জঙ্গিবিরোধী অভিযান: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৩:২৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৩:৩৪

বসিলায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযান রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে ‘সন্ত্রাস বিরোধী আইন-২০০৯’ এর আওতায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, র‍্যাব বাদী হয়ে গতকাল সোমবার (২৯ এপ্রিল) রাতে মামলাটি দায়ের করেছে।

২৮ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের বসিলায় মেট্রো হাউজিং এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান চালায় র‍্যাব-২ এর একটি দল। তাদের কাছে তথ্য ছিল বাড়িটিতে দুই জন জঙ্গি রয়েছে। অভিযান শুরুর পরই র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্দেহভাজন দুই জঙ্গি। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল ৯টার পর বোম্ব ডিসপোজাল ইউনিটকে সঙ্গে নিয়ে র‌্যাবের স্পেশাল ফোর্সের সদস্যরা ওই বাড়িতে ঢোকে। ওই সময়ও সেখান থেকে কয়েক দফা গুলির শব্দ পাওয়া যায়। এরপর সকাল ১১টায় বাঁশ ও টিন দিয়ে তৈরি বাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভেতর দুই জঙ্গির লাশ পাওয়া যায়।

আরও পড়ুন- বসিলায় নিহত দুই জঙ্গির পরিচয় শনাক্তে জটিলতা

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’