৩৯তম বিশেষ বিসিএসে ৪,৭৯২ চিকিৎসক নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৬:২০আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৭:০৭

সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে চার হাজার ৭৯২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী সার্জন পদে চার হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে সুপারিশ করা হয়েছে।
গত বছরের ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে আবেদনকারী ছিলেন ৩২ হাজার ৫৬৮ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনকারীর সংখ্যা ছিল পাঁচ হাজার ১৪৫ জন। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০১৮ সালের ১০ অক্টোবর।
পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পূর্ণাঙ্গ ফল দেখা যাবে।

/এসএমএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম