রমজানে মদ-জুয়া বন্ধ রাখার আহ্বান সাঈদ খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৬:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৬:৫৭

 বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন

রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল-রেস্তোরাঁ, ক্লাব-বার  মালিকদের মদ, জুয়া এবং হাউজি খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়াম এ হোটেল, রেস্তোরাঁ, ক্লাব-বার, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ব্যবসায়ী, ক্লাব কর্মকর্তা, ফল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থ রক্ষায় মেয়র সাঈদ খোকন সেহরি এবং ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং দিনের বেলায় রোজাদারদের যেন কোনও সমস্যা না হয়, সেজন্য পর্দা দিয়ে সীমিত পরিসরে হোটেল চালানোর জন্য হোটেল ও রেস্তোরাঁর মালিকদের প্রতি আহ্বান জানান।

কেমিক্যালমুক্ত ফল বিক্রির মাধ্যমে রোজাদারদের সেবা দিয়ে  রোজার সওয়াব আদায় করতে ফল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে মেয়র বলেন, ‘রোজার সময় করপোরেশনের অধিভুক্ত এলাকার পাঁচটি অঞ্চলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি